সিরাজগঞ্জে শিশুকে গলাকেটে হত্যা, মা আটক
০৪ মে, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে শিশুকে গলাকেটে হত্যা, মা আটক

নিউজরুম এডিটর
২৯-০৪-২০২০ ১১:৩৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে শিশুকে গলাকেটে হত্যা, মা আটক

সোহাগ হাসান জয় : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে মো. মাহমুদুল্লাহ নামে ৮ মাস বয়সী একটি শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত শিশুটির মা মুক্তা পারভীনকে (২১) আটক করেছে পুলিশ। বুধবার সকালে শাহজাদপুর পৌর শহরের থানাঘাট এলাকা থেকে মা মুক্তা পারভীনকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মাহমুদুল্লাহ ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দাম্পত্য কলহের জের ধরে শিশু সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির মা মুক্তা পারভীন পলাতক ছিলেন। বুধবার ভোরে পৌর শহরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়েছে।


নিউজরুম এডিটর ২৯-০৪-২০২০ ১১:৩৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2017 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com