অভুক্তদের পাশে বিসিএস ২৪তম ব্যাচ '‌প্রয়োজন বললেই পৌছে যাচ্ছে সহায়তা'
০৩ মে, ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন

  

অভুক্তদের পাশে বিসিএস ২৪তম ব্যাচ '‌প্রয়োজন বললেই পৌছে যাচ্ছে সহায়তা'


২৯-০৪-২০২০ ০১:২১ পূর্বাহ্ন
অভুক্তদের পাশে বিসিএস ২৪তম ব্যাচ '‌প্রয়োজন বললেই পৌছে যাচ্ছে সহায়তা'

দুঃস্থ ও ত্রাণ বঞ্চিত মানুষের সেবায় হাত বাড়িয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৪তম ব্যাচের কর্মকর্তারা। বিসিএসের সবচেয়ে বড় এই ব্যাচটির সদস্য সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। দেশের প্রতিটি বিভাগের জন্য একটি আলাদা মোবাইল ফোন নম্বর দিয়ে যোগাযোগ আহ্বান জানিয়েছে তারা।

২৪তম ব্যাচের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমান তাদের উদ্যোগের বিষয়ে যুগান্তরকে বলেন, সোমবার থেকে আমাদের উদ্যোগটি শুরু হয়েছে। এপর্যন্ত বেশ কিছু চাহিদা এসেছে। এর মধ্যে বেশি এসেছে রংপুর বিভাগ থেকে।

পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ তথ্য নিয়ে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে।

২৪তম ব্যাচের সিনিয়র সহসভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ইতিমধ্যে সারাদেশের কয়েক’শ পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এটা আমাদের নতুন উদ্যোগ, পর্যায়ক্রমে চাহিদা বাড়ছে। এই ব্যাচের পক্ষ থেকে দোতরা শিল্পী ও জাদু শিল্পীদেরকে আলাদাভাবে সহযোগিতা করা হয়েছে। করোনায় অসহায় মানুষদের পাশে বিসিএসের অন্যান্য ব্যাচগুলোকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

বিভাগ ভিত্তিক মোবাইল ফোন নম্বরগুলো হল-ঢাকা বিভাগ-০১৭১৪ ০৮২ ৭৬৯। ময়মনসিংহ বিভাগ-০১৭১৬ ৩০৫ ২১০। রাজশাহী

বিভাগ-০১৭৬১ ৪৯১ ২২২। রংপুর বিভাগ-০১৭২৬ ৮৯১ ০৪৪। বরিশাল বিভাগ-০১৭১৫ ৬৭৬ ৪৭৫। সিলেট বিভাগ-০১৭১৬ ৪২৬ ১২০।

খুলনা বিভাগ-০১৭১১ ২৩৫ ৬২৮। চট্টগ্রাম বিভাগ-০১৭৪৮ ৯৮৪ ১৯৪।

এছাড়া সার্বিক যোগাযোগের জন্য দেয়া আরো দুইটি মোবাইল ফোন নম্বর দেয়া হয়েছে। নম্বর দুটি হলো-০১৮৪১ ২২৭ ৭৭৮ এবং ০১৭১১ ৯৮৮৮৮৩।


২৯-০৪-২০২০ ০১:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 95 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com