শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০৪-২০২০ ১১:৩৪ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: মানুষের সেবা করতে নির্বাচন করেছি ঘরে বসে থাকতে নয় বলেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের সতন্ত্র প্রার্থি হিসেবে নির্বাচিত চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল।
করোনা দূর্ভোগেই শুধু নয়, আমি নির্বাচনী করার পূর্বে এই উপজেলার মানুষের কাছে যে ওয়াদা দিয়েছিলাম সে অনুযায়ী কাজ করে আসছি। আর এভাবেই কাজ করে যেতে চাই। মানুষ আমাকে ভালোবেসে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছি।
আমি তাদের সেই আশার বাস্তবতায় রুপ দিতে চাই। শুধু তাই নয় যতদিন বেঁচে থাকবো উপজেলাবাসীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। তিনি আরও বলেন, আমি শুধু উপজেলা চেয়ারম্যান না। আমি বেলকুচির সন্তান। বেলকুচির ভালোমন্দ আমার প্রাণের স্পন্দনের সাথে জড়িত। তাই ভালোবাসি বেলকুচির প্রতিটি মানুষকে।
সুখে দুঃখে সময়ে অসময়ে সব সময় মানুষের পাশে থাকতে চাই। বর্তমানে যে করোনা দূর্ভোগ চলছে এসময় শুধু আমি নই আমার সহধর্মিণী সাবেক ছাত্র নেত্রী সুমা বিশ্বাস আমাকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করছে ও আমার ছোট ভাই যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা সব সময় পাশে থাকছে।
আমি চেষ্টা করছি প্রতিদিন উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে যাওয়া, তাদের ভালো মন্দের খবর নেওয়া। সাথে সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছি অসহায় মানুষদের আর্থিক সহায়তা দেওয়ার। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন ইনশাআল্লাহ সামনে দিনগুলোতেও এভাবেই এই উপজেলার মানুষের পাশে থাকবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com