সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় আরো ৪৪ জনের জরিমানা
১৪ মে, ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় আরো ৪৪ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৮-০৪-২০২০ ০৭:২৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় আরো ৪৪ জনের জরিমানা
সোহাগ হাসান:সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে আরো ৪৪ জনকে ৩১ হাজার ৩’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলায় ১৩৬৮ জনকে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার শাহজাদপুর, তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে ৩৯ টি মামলায় ৪৪ জনকে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জন সচেতনতা মূলক প্রচারণা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৮-০৪-২০২০ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 624 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com