শিবগঞ্জে ফুফা কর্তৃক ভাতিজিকে ধর্ষন থানায় মামলা ধর্ষক গ্রেফতার
১৪ মে, ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শিবগঞ্জে ফুফা কর্তৃক ভাতিজিকে ধর্ষন থানায় মামলা ধর্ষক গ্রেফতার

নিউজরুম
২৮-০৪-২০২০ ০৫:৫৭ অপরাহ্ন
শিবগঞ্জে ফুফা কর্তৃক ভাতিজিকে ধর্ষন থানায় মামলা ধর্ষক গ্রেফতার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফুফা কর্তৃক ভাতিজিকে ধর্ষন, থানায় মামলা, ধর্ষক গ্রেফতার। জানা যায়, উপজেলা চাঁদিনয়া গ্রামের হাসান আলী বোনের পূর্বজাহাঙ্গীরাবাদ চাউলিয়াপাড়া গ্রামের খাজা মিয়ার পুত্র ফেরদৌস (৩৫) এর সহিত বিবাহ হয়। বিবাহের পর তার বোনের ঘরে ইসমাইল হোসেন ও সদ্যজাত মেয়ে মোছাঃ ফাতেমা জন্ম নেয়। আনোয়ার হোসেন এর মেয়ে ১২ বছরের শিশু কন্যাকে গত ২ বছর যাবৎ তার ফুফার বাড়িতে থেকে ফুফুর সংসারের কাজকর্ম করা ও বাচ্চা দেখাশোনা করে আসছে। গত ১৪ মার্চ ফেরদৌস এর স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করে। হাসানের বোন গর্ভবর্তী থাকায় সাংসারিক কাজ কর্ম করতে না পারায় তাকে সহযোগিতা করার জন্য আনোয়ার তার মেয়েকে বোনের বাড়িতে রাখেন। গত ২৬ এপ্রিল সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় ১২ বছরের শিশু কন্যা তার শয়ন কক্ষে গেলে লম্পট ফেরদৌস ওই শিশু কন্যাকে কৌশলে চৌকির উপর বিছানায় শোয়াইয়া ভয় দেখিয়ে তার ইচছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেন।এ সময় পার্শ্বে রুমে থাকা ওই শিশুর ফুফু টের পেয়ে তার ভাতিজির শয়ন কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান তার স্বামীর ধর্ষনের চিত্র। এসময় ফুফু চিৎকার চেচ্যামেচি করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি তার বোন ওই শিশুর বাবা কে জানালে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ধর্ষক ফেরদৌস (৩৫) কে আটক করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি বলেন, এব্যাপারে মামলা নেওয়া হয়েছে। মামলার আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজরুম ২৮-০৪-২০২০ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com