শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৪-২০২০ ০৫:৪৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা প্রভাবে মানুষ যখন কর্মহীন হয়ে পরেছে তখনি তাড়াশের কৃতি সন্তান সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনেআরা পারভীন লাভলী অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে তার বাসভবনে ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব রাজু আহম্মেদ এর ব্যবস্থাপনায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হোসনেআরা পারভীন লাভলী ১শত অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ৯ শত মানুষকে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল ও ১ টি হুইল সাবানের প্যাকেজ সহায়তা দেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com