কাজিপুরে সোনামুখী ইউনিয়নের ৪৭৫ পরিবার পেল ত্রাণ সহায়তা
০৩ মে, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

  

কাজিপুরে সোনামুখী ইউনিয়নের ৪৭৫ পরিবার পেল ত্রাণ সহায়তা

আব্দুল জলিল
২৮-০৪-২০২০ ০৪:০৮ অপরাহ্ন
কাজিপুরে সোনামুখী ইউনিয়নের ৪৭৫ পরিবার পেল ত্রাণ সহায়তা

কাজিপুর প্রতিনিধিঃ  করোনা ভাইরাস প্রতিরোধে হতদরিদ্র কর্মহীন মানুষের সহায়তায় কাজিপুর উপজেলা আ.লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনার ঘরে থাকার আহবান মেনে কর্মহীন হয়ে পড়া দুস্থ ৪৭৫ টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এবং সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অর্থায়নে  এক কেজি ছোলা ও এক কেজি চিনি। 

স্থলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সাহা , যুবলীগ নেতা রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমূখ।


আব্দুল জলিল ২৮-০৪-২০২০ ০৪:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 450 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com