তাড়াশে হিন্দু ও খ্রিস্টান সম্পদায়ের মধ্যে সংঘর্ষ আহত ৭
১৫ মে, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে হিন্দু ও খ্রিস্টান সম্পদায়ের মধ্যে সংঘর্ষ আহত ৭

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-০৪-২০২০ ০৩:২৭ অপরাহ্ন
তাড়াশে হিন্দু ও খ্রিস্টান সম্পদায়ের মধ্যে সংঘর্ষ আহত ৭

এম এ মাজিদ : সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলার মাধাইনগর দক্ষিণ জোড়পুকুর এলাকায় একটি কবরস্থানের সীমানা নিয়ে  হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ে মাঝে এক সংঘর্ষে  অন্তত ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে উভয় পক্ষ কে শান্ত থাকার আহবান জানিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মাধাইনগর এলাকায় রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের বসবাস। এরা সবাই হিন্দু ধর্মাবলম্বী। প্রায় একদশক আগে এদের মাধ্যে বেশ কিছু পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। সে কারণে তাদের উভয়ের জন্য ব্যবহৃত কররস্থানটি ভাগাভাগি করে সীমানা নির্ধারণ করে নেয়।


খ্রিস্ট সম্প্রদায়ের নেতা ধীরেন্দ্র নাথ মাস্টার অভিযোগ করে বলেন,আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে  ডা: সুশীল ও হিতেন্দ্র নাথ টপ্যর নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের ৩০/৩৫ জন লোক এসে তাদের সীমানার বেড়া জোর করে তুলে প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এ সময় আমরা বাঁধা দিতে গেলে সংঘর্ষ লেগে যায়। এতে সুমন সাউড় (২১), সুনীল এক্কা (৪০), সুরবালা আইন্দ (৭০), শান্তি সাউড় (৬০),এলেমদা তির্কি (৫০) সহ তাদের সাত জন আহত হয়। অপরদিকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা পরিতোষ টপ্য পাল্টা অভিযোগ করে বলেন,ওই কবরস্থান হিন্দু সম্প্রদায়ের রের্কডীয় সম্পত্তি। এর বাইরে কিছুটা সরকারি খাস সম্পত্তি রয়েছে। আমরা আমাদের সীমানার ৪ ফুট রেখে প্রাচীর নির্মাণ করতে গেলে তারা মেয়েদের এগিয়ে দিয়ে পরিকল্পিত হট্রগোল তৈরি করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুল আলম বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েিেছ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

 


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৪-২০২০ ০৩:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 363 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com