গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৫৪৯
১১ মে, ২০২৬ ০৪:২৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৫৪৯

নিউজরুম
২৮-০৪-২০২০ ০২:৫৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৫৪৯

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন ১৫৫ জন। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৪৯ জন। দেশে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে  ছয় হাজার ৪৬২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। 

 

 

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

গত ডিসেম্বরে চীনেরর উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।


নিউজরুম ২৮-০৪-২০২০ ০২:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 98 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com