কম খরচে ধান কাটতে রিপার মেশিন
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন

  

কম খরচে ধান কাটতে রিপার মেশিন

নিউজরুম
২৮-০৪-২০২০ ০১:৩৫ অপরাহ্ন
কম খরচে ধান কাটতে রিপার মেশিন

গোপালগঞ্জে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিতীশ রায় কৃষকদের দুটি রিপার মেশিন (ধান কাটা মেশিন) কিনে দিয়েছেন। এতে কৃষকেরা শুধুমাত্র তেল খরচ করে একজন শ্রমিক দিয়ে দিনে তিন বিঘা জমির ধান কেটে ঘরে নিতে পারছেন। এক বিঘা জমির ধান কাটতে কৃষকের যেখানে সাড়ে ৩ হাজার খরচ হয়, সেখানে মাত্র একজন শ্রমিক ও তেল খরচ দিয়ে খরচ পড়বে মাত্র ৬ শ টাকা। করোনার কারণে বাইরের জেলা থেকে ধান কাটা শ্রমিক না আসায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিতীশ রায় জানান, তিনি তার নিজস্ব তহবিল থেকে ৩০ হাজার টাকা দিয়ে ২টি মেশিন কিনে দিয়েছেন। তিনি এ মেশিন দুটি ফ্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি দুর্গাপুর ইউনিয়নের বাবুরাম রায়ের ৫ কাঠা জমির ধান নিজের হাতে কেটেও দিয়েছেন।


নিউজরুম ২৮-০৪-২০২০ ০১:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 193 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com