জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজার মৃত্যুতে জিএম কাদেরের শোক
১৮ জুন, ২০২৬ ০৩:০৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজার মৃত্যুতে জিএম কাদেরের শোক

নিউজরুম এডিটর
২৮-০৪-২০২০ ১১:৪২ পূর্বাহ্ন
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজার মৃত্যুতে জিএম কাদেরের শোক

আলআমিন ভূঁইয়া : সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

তিনি আজ এক শোক বার্তায় একুশে পদক প্রাপ্ত প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন কর্মকান্ডে অতুলনীয় ভুমিকা রেখেছিলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিক এ যোগ দিয়ে দেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন তিনি।

এছাড়া বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেল সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে জামিলুর রেজা চৌধুরীর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের পূর্বে গঠিত তত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে জামিলুর রেজা চৌধুরী অত্যান্ত সাফল্যের সাথে কয়েকটি মন্ত্রণালয় দেখভাল করেছেন।

শোক বার্তায় তিনি আরো বলেন, জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের শিক্ষা ও উন্নয়নে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহসাই পূরণ হবার নয়। জাতীয় অধ্যাপক ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে অনুরুপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।


নিউজরুম এডিটর ২৮-০৪-২০২০ ১১:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com