শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৪-২০২০ ০৯:৪৩ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: করোনা ভাইরাস মোকাবেলায় অঘোষিত লকডাউন চলছে সারাদেশে। এমন পরিস্থিতিতে কষ্টে জীবন-যাপন করছেন খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। সিরাজগঞ্জের তাড়াশে ত্রান পায়নি এখনো অনেক পরিবারের কর্মহীন মানুষ।
জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের এমনই ১০টি পরিবার খেয়ে না খেয়ে দিন পার করছেন। তাদের পাশে এগিয়ে আসে নি কেউই। কারন হিসেবে অনেকেই জানান স্বজনপ্রীতি আর অনিয়মের জন্য তারা ত্রান পায় না।
উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের শ্রী বিনোদ মুরারী জানান, আমার পরিবারের ৭জন সদস্য সামান্য কোন রকম কাজ জীবিকা নির্বাহ করতাম। কিন্ত কাজকাম না থাকার কারনে এখন ধারধেনা ও অন্যদের বাড়ি থেকে চাল এনে কোন রকম খেয়ে দিন পার করছি।
নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামের মোছা: লাইলী খাতুন, মোছা: নুরজাহান খাতুন,শিরিনা খাতুন, নারর্গিস পারভীন ও নওগাঁ গ্রামের আজমাল হোসেন, ছোবহান আলী,বদিউজ্জামান,ইতি রানী,অঞ্জনা কর্মকার ত্রান বা কোন সহযোগীতা না পাওয়া এমন ১০টি পরিবারের কর্মহীন ও নিম্মআয়ের লোকজন একই অভিযোগ করেন।
এ বিষয়ে নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, আমার ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা পায়নি তাদের দেওয়া হবে।
তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুর মামুন বলেন, যারা কোন ত্রান খাবার পায়নি তাদের তালিকা তৈরি করে অফিসে পাঠিয়ে দেয়া হলে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com