বেলকুচিতে নগদ অর্থ নিয়ে অসহায়ের পাশে উপজেলা চেয়ারম্যান সাজেদুল (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা করোনা মহামারীতে কর্মহীন অসহায় দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ নিয়ে নিজস্ব তহবিল ও উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সুমা বিশ্বাসের ব্যক্তিগত অর্থে নগদ সহায়তা করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত করোনা মহামারীতে কর্মহীন নিম্ন আয়ের মানুষকে দৌলতপুর কলেজ মাঠ ও কান্দাপাড়াসহ বিভিন্ন পয়েন্টে দুস্থ অসহায় মানুষের মাঝে প্রায় লক্ষাধিক নগদ অর্থ সহায়তা করেন এবং সকলকে সরকারের বিধি বিধান মেনে চলার জন্য আহ্বান জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সসাজেদুল জানান, সরকারী ত্রানের পাশা-পাশি আমি আমার ব্যক্তিগত তহবিল এবং সহধর্মিনী সুমা বিশ্বাসের তহবিল থেকে অসহায় কর্মহীন পরিবারকে সহায়তা করে যাচ্ছি। ত্রাণ এবং নগদ অর্থ সহায়তা অব্যহত আছে এবং থাকবে। যে কোন দুর্যোগে আমাকে পাশে পাবেন। সমাজে যারা বিত্তবান তাদের প্রতি আমার আহ্বান, সাধ্যমতো অসহায়দের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তাহলে এ দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে।
অর্থ সহায়তাকালে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাজী পিয়ার হোসেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লা, যুবলীগ নেতা শাহীন, পৌর মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ফজলে রাব্বি, ছাত্রলীগ নেতা মামুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৪-২০২০ ১১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 337 বার দেখা হয়েছে।