তাড়াশে স্বেচ্ছা শ্রমে ধান কাটলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
২৪ এপ্রিল, ২০২৬ ০১:২৭ পূর্বাহ্ন

  

তাড়াশে স্বেচ্ছা শ্রমে ধান কাটলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-০৪-২০২০ ০৯:৩৪ অপরাহ্ন
তাড়াশে স্বেচ্ছা শ্রমে ধান কাটলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দত্তবাড়ি গ্রামের দরিদ্র কৃষক সবুজ মাহাতো এ বছর তিন বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। কিন্তু  চলনমান করোনা দুর্যোগে শ্রমিক সংকটে ওই জমির ধান কাটতে যখন সে দিশেহারা, ঠিক তখনই এগিয়ে এলেন রাজনৈতিক নেতৃবৃন্দ। রোববার সকালে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু লাল রজক ও প্রভাষক প্রদীপ কুমার মাহাতোর নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৫ জন নেতাকর্মী  স্বেচ্ছাশ্রমে দিনভর ধান কাটায় অংশ নেয় এবং ধান কেটে সবুজ মাহাতোর  বাড়িতে উঠিয়ে দেন।
বাবুলাল রজক জানান, চলতি মৌসুমে তার ইউনিয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা ধান কাটা অব্যাহত রাখবেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৪-২০২০ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 202 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com