করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তাড়াশের সেই পরিদর্শককে শোকজ
২৪ এপ্রিল, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন

  

করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তাড়াশের সেই পরিদর্শককে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-০৪-২০২০ ০৯:১৮ অপরাহ্ন
করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তাড়াশের সেই পরিদর্শককে শোকজ

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী সেই পরিবার পরিকল্পনা পরিদর্শক রাশিদুল ইসলামকে মিথ্যা বলা ও প্রশাসনকে নাজেহাল করার জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার আরিফুজ্জামান স্বাক্ষরিত ওই কারণ দর্শনোর নোটিশ রাশিদুল ইসলাম বরাবর পাঠানো হয়। এ ছাড়া একই দিন উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভা করে করোনা নিয়ে প্রশাসনকে নাজেহাল ও আতঙ্ক সৃষ্টিকারী ওই কমকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছে৷

এ প্রসঙ্গে তাড়াশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন শোভন জানান, পরিবার পরিকল্পনার ওই পরিদর্শক সংকটের সময়ে করোনা আক্রান্ত হওয়া নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার মাধ্যমে প্রশাসনকে নাজেহাল করেছে। এ অপরাধে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং ওই চিঠিতে আগামী ১০ কার্য দিবসের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৪-২০২০ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 707 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com