শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৪-২০২০ ০৯:১১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ যিনি নিজেকে করোনা যুদ্ধে উৎসর্গ করেছেন, এমন মন্তব্য করেছেন ইউনিয়নের বাসিন্দারা।
দেশের এই দুযোর্গে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান বাবুল শেখ মানবসেবায় কাজ করে যাচ্ছেন করোনা ভাইরাস রোধে সচেতনতা মূলক কাজে।
তিনি নিজ অর্থায়নে ব্যাক্তিগত উদ্দ্যেগে কর্মহীন,অসহায় ও দুস্থ মানুষদের সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে ব্যস্ত রেখেছেন মানবতার সেবায়। জন প্রতিনিধিদের নিয়ে স্থানীয়দের এমন অসংখ্য অলোচনায় শীর্ষে উঠে এসেছে এই চেয়ারম্যানের নাম।
চেয়ারম্যান বাবুল শেখ, সার্বক্ষণিক তিনি চলমান পরিস্থিতিতে সরকারের দেয়া সকল সচেতনতা বার্তা গ্রামের সাধারন মানুষকে সরেজমিনে উপস্থিত হয়ে নিরাপদ দ্রæত বজায় রেখে উদ্বুদ্ধ করছেন। মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
এলাকাবাসী অনেকেই বলেন, মধ্যরাতে নিম্ম আয়ের মানুষের ঘরে ঘরে ত্রানের বরাদ্দকৃত খাদ্যদ্রব্য পৌছে দিচ্ছেন। জনসাধারণের সচেতনতায় মাইকিংও করছেন।
এ ছাড়া নিজের অর্থায়নে মাস্ক, জীবাণুনাশক স্প্রে, চাল, ডাল,তৈল,আলু ও সাবান ইত্যাদি বিতরণ করে বেড়াচ্ছেন। এছাড়া তিনি প্রতিনিয়ত চেয়ারম্যান বাবুল শেখ তার এলাকায় প্রতিটা পাড়া মহল্লায় খোজ খবর নিচ্ছেন ও যাদের খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।
এ বিষয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে মানবতার সেবায় আতœনিয়োগ করেছি। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এ দুর্যোগে তাদের পাশে থেকে সর্ব্বোচ সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com