করোনা পরিস্থিতি রাজধানীর ১০ বিপজ্জনক হটস্পট
১১ মে, ২০২৬ ০৫:৫২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

করোনা পরিস্থিতি রাজধানীর ১০ বিপজ্জনক হটস্পট

নিউজরুম
২৭-০৪-২০২০ ০৩:১৪ অপরাহ্ন
করোনা পরিস্থিতি রাজধানীর ১০ বিপজ্জনক হটস্পট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) সাতজনের মৃত্যু হয়েছে, যাদের পাঁচজনই ঢাকার বাসিন্দা। এছাড়া রাজধানীর ১০টি হটস্পট রয়েছে, যা করোনাভাইরাস ছড়ানোর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও  ৭জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জন। 

ব্রিফিংয়ে রাজধানীর যে ১০টি বিপজ্জনক স্থানের কথা বলেন তিনি সেগুলো হলো- রাজারবাগ, যাত্রাবাড়ি, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী, মিটফোর্ডে একইসংখ্যক আক্রান্ত, এছাড়া মিরপুর-১৪ ও তেজাগাঁওতে একইসংখ্যক আক্রান্ত আছে। এবং ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরায় একইসংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে।


নিউজরুম ২৭-০৪-২০২০ ০৩:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com