শিরোনামঃ
নিউজরুম ২৭-০৪-২০২০ ০১:১৫ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ মরণ ঘাতি করোনা ভাইরাস এর কারণে বগুড়া জেলা লকডান ঘোষণা করা হয়। সোমবার সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল শিবগঞ্জ উপজেলা সদর, আমতলী, গনেশপুর, মোকামতলা এলাকায় ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন। এসময় তিনি শিবগঞ্জ সদর এলাকার নীমতলা ছোঁয়া কাপড় এর দোকানে ২ হাজার টাকা, লেডিস কর্নার দর্জির দোকানে ৫শ, আমতলী এলাকার সরকার ইলেক্ট্রনিক্স এ ১ হাজার, সুমাইয়া ইলেক্ট্রনিক্স এ ৪শত টাকা দোকান খোলে রাখার অপরাধে জরিমানা আদায় করেন। মৌলী মন্ডল এর সাথে কথা বললে তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে দোকান খোলা রাখবে তারে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com