শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৪-২০২০ ১০:৪২ পূর্বাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার কাজীপাড়ায় নিজ বাড়িতে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকা করোনা পজেটিভ যুবকসহ তার পরিবারের আরো ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া আরো ৪ জনের নমুনা সংগ্রহ মোট ৯ জনের সংগৃহীত নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টেকনোলজিষ্ট ইপিআই মোঃ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন । তিনি আরো জানান, এর আগে পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়ার যুবকটির করোনা পজেটিভ হওয়ায় গত ২১ এপ্রিল থেকে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।আজ রোববার সেখানে গিয়ে যুবকটিসহ তার পরিবারের আরো ৪জনের এবং অন্য এলাকার ৪জনের নমুনা সংগ্রহ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com