শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৪-২০২০ ০৯:০৭ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সামাজিক দুরুত্ব বজায় রেখে সিরাজগঞ্জের তাড়াশে মেজর ডা. আয়নুল হকের পারিবারের শতাধিক কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে তাড়াশ সদর ইউনিয়নের শোলাপাড়া স্কুল মাঠে ত্রান সামগ্রী তুলে দেন মেজর আয়নুল হকের বাবা মো. আইয়ুব আলী।
জন্ম ভূমির টানে মেজরের নিজ এলাকার বোয়ালিয়া, শোলাপাড়া, কাউরাইল, খুটিগাছা ও বিদুমাগুড়া গ্রামের শতাধিক পরিবারের মাঝে ১০কেজি চাল, ১কেজি ডাল, ৩কেজি আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফটিক চন্দ্র সরকার, ইউপি সদস্য শরিফুল ইসলামসহ অনেকে। মেজর ডাক্তার আয়নুল প্রধানমন্ত্রীর নির্দেশে একটা উচ্চ পর্যায়ের মেডিকেল টিম এর সদস্য হিসেবে কুয়েতে অবস্থান করছেন। মেজর ডা. আয়নুল হক টেলিফোনে জানিয়েছেন আমি তাড়াশের সন্তান তাড়াশের মানুষ আমার আপনজন। যে কোন দুর্যোগ বা সংকটকালীন সময়ে প্রিয় জন্মভুমির মাটি ও মানুষের পাশে থাকবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com