শাহজাদপুরের দুর্গম সন্তোষা পল্লীর মধ্যবিত্তদের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার সাজু
০৩ মে, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

  

শাহজাদপুরের দুর্গম সন্তোষা পল্লীর মধ্যবিত্তদের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার সাজু


২৬-০৪-২০২০ ১০:১৬ অপরাহ্ন
শাহজাদপুরের দুর্গম সন্তোষা পল্লীর মধ্যবিত্তদের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার সাজু
শামছুর রহমান শিশির : প্রখ্যাত কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার কালজয়ী 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' গানের মর্মার্থ বুকে ধারণ ও মুজিবীয় আদর্শ লালন করে শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু ও তারুণ্যদীপ্ত প্রতিবাদী কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখের আদর্শ অনুপ্রাণিত হয়ে নিজস্ব অর্থায়নে শাহজাদপুর উপজেলার দুর্গম রূপবাটি ইউনিয়নের নিভৃত পল্লী সন্তোষা গ্রামের অর্ধশতাধিক দুরাবস্থাপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইউনিয়ন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সাজু ইসলাম। আজ রোববার বিকেলে ইউনিয়ন যুবলীগের কর্মীদের সাথে নিয়ে সন্তোষা গ্রামের মধ্যবিত্ত অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ইঞ্জিনিয়ার সাজু ইসলাম। করোনা ভাইরাসের ক্রান্তিকালে দীর্ঘদিন কর্মহীন হয়ে মানবেতর দিনযাপনকারী সন্তোষা গ্রামের মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এ খাদ্যসামগ্রী সহায়তা পেয়ে ইঞ্জিনিয়ার সাজুর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অপরদিকে, এ বিষয়ে ইঞ্জিনিয়ার সাজু বলেন, 'শাহজাদপুরের নন্দিত দুই নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও রাজীব শেখের আদর্শে প্রাণিত হয়ে সর্বদা যেনো মানুষের সেবায় ও কল্যাণে কাজ করতে পারি, সেজন্য সকলের দোয়া ভালোবাসা কামনা করি।'

২৬-০৪-২০২০ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 187 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com