বেলকুচি ভাইস চেয়ারম্যান ইউসুফের নিজ অর্থায়নে ৬শ পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে চাউল বিতরণ (ভিডিও সহ)
০৩ মে, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন

  

বেলকুচি ভাইস চেয়ারম্যান ইউসুফের নিজ অর্থায়নে ৬শ পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে চাউল বিতরণ (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৬-০৪-২০২০ ০৯:৫০ অপরাহ্ন
বেলকুচি ভাইস চেয়ারম্যান ইউসুফের নিজ অর্থায়নে ৬শ পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে চাউল বিতরণ (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: করোনায় কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে ৬শ পরিবারের মাঝে রাতের আধারে বাড়ী বাড়ী গিয়ে চাউল বিতরণ করলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ। রবিবার (২৬ এপ্রিল) রাতে তিনি উপজেলার বিভিন্ন অঞ্চলের কর্মহীন হওয়া হতদরিদ্র মানুষের মাঝে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে চাউল বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ এই প্রতিবেদককে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এই প্রতিকূলতার মধ্যে আমি চেষ্টা করছি মানুষের মাঝে থাকতে। তাদের দূর্ভোগের সময় নিজ অর্থায়নে চেষ্টা করেছি সহায়তা করতে। আমি যেমন আমার সাধ্যমত মানুষের পাশে থাকতে চেষ্টা করছি ঠিক তেমনি আমি সমাজের যারা প্রতিষ্ঠিত সম্পদশালী আছেন তাদের আহব্বান জানাচ্ছি এই মহামারির সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাহলে আমরা এই দূর্ভোগ কাটিয়ে উঠতে পারবো।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৪-২০২০ ০৯:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com