ভর্তুকিতে ধান কাটা মেশিন পেল কৃষক
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন

  

ভর্তুকিতে ধান কাটা মেশিন পেল কৃষক

নিউজরুম
২৬-০৪-২০২০ ০৮:২১ অপরাহ্ন
ভর্তুকিতে ধান কাটা মেশিন পেল কৃষক
কিছুদিনের মধ্যেই রংপুরের পীরগাছায় পুরোদমে বোরো ধান কাটা মাড়াই শুরু হবে। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে। তাই ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদে স্থানীয় দুই জন কৃষকের মাঝে দুটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ ও উপ-সহকারী কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন- উপজেলার অনন্তরাম গ্রামের এবিএম আক্তার হোসেন লিটন ও দিলাল পাড়া গ্রামের আব্দুল গফুর মিয়া। প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ২৮ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে। সোমবার আরো দুই জন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা করার কথা রয়েছে।

নিউজরুম ২৬-০৪-২০২০ ০৮:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 232 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com