কামারখন্দে ঘরে ঘরে খাবার নিয়ে হাজির ছাত্রদল নেতা শাহাবুদ্দিন
খাইরুল ইসলামঃ কোভিড-১৯ এর পরিস্থিতিতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে রমজান মাসকে সামনে রেখে বিশেষ খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা শাখার ছাত্রদল নেতা শাহাবুদ্দিন ।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধায় সংগঠনটির কামারখন্দ উপজেলা শাখার ছাত্রদল নেতা শাহাবুদ্দিন তার ব্যক্তিগত উদ্যোগে দিনমজুর ও অস্বচ্ছল মধ্যবিত্ত ৫০ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ।
শ্যামপুর উত্তর পাড়া ইয়াংস্টার ক্লাবের সহযোগীতায় বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
ছাত্রদল নেতা শাহাবুদ্দিন বলেন নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, মানবিক কারণে সমাজের বিত্তবানদের নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল , ডাল , তেল , আলু , পেঁয়াজ , ছোলা,লবন , সাবান,ইত্যাদি।