কামারখন্দে ইউ পি সদস্য শরিফুল ইসলাম (মুঞ্জু)এর নিজেস্ব অর্থায়নে সচেতনতা মূলক মাইকিং
২২ অক্টোবর, ২০২৬ ০৬:৪৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে ইউ পি সদস্য শরিফুল ইসলাম (মুঞ্জু)এর নিজেস্ব অর্থায়নে সচেতনতা মূলক মাইকিং

মোঃ খায়রুল ইসলাম
২৬-০৪-২০২০ ০৩:৩৭ অপরাহ্ন
কামারখন্দে ইউ পি সদস্য শরিফুল ইসলাম (মুঞ্জু)এর নিজেস্ব অর্থায়নে সচেতনতা মূলক মাইকিং
খাইরুল ইসলামঃ করোনাভাইরাস প্রতিরোধে  সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলত পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য  শরিফুল ইসলাম (মুঞ্জু) এর  নিজেস্ব অর্থায়নে চলছে করোনার ক্ষতিকারক দিক বিষয়ে প্রচারণা মূলক মাইকিং ও গণসচেতনতা। শরিফুল ইসলাম (মুঞ্জু) এর অর্থায়নে রবিবার (২৬/০৪/২০২০) সকাল থেকে শুরু হয়েছে এই সচেতনতা মূলক মাইকিং এবং চলবে প্রায় ১০ -১৫ দিন। প্রচার মাইকে নিয়মিত হাতধোয়া, পরিস্কার-পরিচ্ছন্নতা থাকা, সম্প্রতি বিদেশফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকাসহ বিভিন্ন জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
 
এছাড়া স্থানীয় বিভিন্ন হাট-বাজারসহ পাড়া-মহল্লায় সচেতনতামূলক মাইকিং চালিয়ে যাচ্ছে।  এসময় করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে জনসমাগম এড়িয়ে চলা ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া আর করোনা ভাইরাস নিয়ে কোন গুজব বা আতংকিত না হয়ে আগাম সচেতনতামূলক মাইকিং করে জনগণকে হাত ধোয়ায় উৎসাহিত করেছেন। এই বিষয় মুঞ্জু  বলেন, আমার এই প্রচারণা চলবে প্রায় ১০ থেকে ১৫ দিন এবং তিনি আরও বলেন যে এই উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে  গিয়ে মানুষের কাছে পৌঁছে দেবো করোনার ভয়াবহতার দিক।
 
ইউনিয়ন পরিষদ সদস্য এর এমন জনসেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মোঃ খায়রুল ইসলাম ২৬-০৪-২০২০ ০৩:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1067 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com