আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা করলেন উপজেলা চেয়ারম্যান সাজেদুল (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ বেলকুচিতে খাদ্যের অভাবে কিশোরীর আত্মহত্যা সংবাদ প্রকাশের পর এবার আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা করলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে বেলকুচি পৌর এলাকা কামারপাড়া গ্রামস্থ ওয়াবদা সংলগ্ন আফরোজার পরিবারে কাছে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল নিজে গিয়ে আর্থিক সহায়তা করেন। এছাড়া আসে পাশের প্রতিটি বাড়ীতে আর্থিক সহায়তা করেণ।
প্রসঙ্গ, বেলকুচিতে খাবারের অভাবে কিশোরীর আত্মহত্যা করেন সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে ও ইলেক্ট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলের নজরে আসে।
শনিবার বিকালে চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল স্থানীয় সাংবাদিক বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আফরোজার পরিবারের কাছে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। এ সময় যুবলীগনেতা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-০৪-২০২০ ০৯:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 201 বার দেখা হয়েছে।