তাড়াশে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক দল
০৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন

  

তাড়াশে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক দল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-০৪-২০২০ ০৮:৪৭ অপরাহ্ন
তাড়াশে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক দল

আশরাফুল ইসলাম রনি: শ্রমিক সংকট নিরসনে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে এবার কৃষকের ধান কেটে দিলো জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।  শনিবার  সকাল থেকে উপজেলার মাধাইনগর ইউনিয়নে কৃষকের ধান কেটে দেন তারা। এতে কৃষকরাও বেশ খুশি।  সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসের নির্দেশে শ্রমিক সংকট নিরসনে তাড়াশ অঞ্চলে কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কাটায় অংশ নেন স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতা-কর্মী।

দলটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস  বলেন, শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল অঞ্চলে দেশের সিংহভাগ ধান উৎপাদন হয়। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ধান কাটা শ্রমিকরা বাইরে বের হতে পারছেন না। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য তাদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৪-২০২০ ০৮:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 243 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com