কামারখন্দে ত্রান না পাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
০৩ মে, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

  

কামারখন্দে ত্রান না পাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ খায়রুল ইসলাম
২৫-০৪-২০২০ ০৪:৪৬ অপরাহ্ন
কামারখন্দে ত্রান না পাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় জামতৈল ইউনিয়নে চর দশসিকা গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে ত্রান না পাওয়া অসহায় দুঃস্থ, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উদয়ন রুর্যাল অ্যাডভান্সমেন্ট সোসাইটি (URAS)।  শনিবার (২৫ এপ্রিল ) বেলা এগারোটার দিকে উপজেলার চর দশসিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০টি অসহায় দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তৈল,আলু,পিয়াজ ইত্যাদি। উদয়ন রুর্যাল অ্যাডভান্সমেন্ট সোসাইটি (URAS) এর সভাপতি মো. শাহ আলমের উদ্যোগ ও মো. ওমর ফারুকের আহবানে চর দশসিকা গ্রামের সরকারি, বেসরকারি চাকরীজীবি ও অত্র সংগঠনের সদস্যদের অর্থায়ণে এখন পর্যন্ত সেসকল অসহায় দুঃস্থ, কর্মহীন পরিবার ত্রান পায়নি তাদের তালিকা তৈরি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
 
সংগঠনের সদস্য এস.এম আতিকুর রহমান বলেন, করোনা ভাইরাসে কর্মহীন, অসহায় দুঃস্থ পরিবার গুলো ত্রান সামগ্রী পাওয়া থেকে বঞ্চিতদের আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি। এছাড়াও  বিভিন্ন সময় দূর্যোগের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও এলাকায় উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করাই আমাদের মূল লক্ষ। 
 
কামারখন্দ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. সবুজ আলী জানান, করোনা ভাইরাসের কারণে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উদয়ন রুর্যাল অ্যাডভান্সমেন্ট সোসাইটি (URAS) সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এটা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান, তাই সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিন, সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
 
খাদ্য সামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. সবুজ আলী, আলহাজ্ব মো. আব্দুল হাই,মো. ইয়াকুব আলী, ইঞ্জিনিয়ার মো. সামছুল আলম শফি, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ প্রমুখ।
 
উল্লেখ্য সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১৩ সালে সমাজ সেবা অধিদপ্তরে ও ২০১৫ সালে যুব উন্নয়ন অধিদপ্তরে রেজিষ্ট্রেশন ভুক্ত হয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, ও মানব উন্নয়ন মূলক কাজ করে আসছে। সংগঠনটিতে ৫১ জন সদস্য রয়েছে। 

মোঃ খায়রুল ইসলাম ২৫-০৪-২০২০ ০৪:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com