উল্লাপাড়ায় কর্মহীন মানুষের মাঝে পারিবারিক ত্রান বিতরণ উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জর উল্লাপাড়ায় শনিবার সকালে উল্লাপাড়া পৌরসভর ০৭নং ওয়ার্ডের চর-শ্রীফলগাঁতী গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবার থেকে ওই গ্রামের করোনায় ঘর বন্দি কর্মহীন ১শ জন মানুষের মাঝে পারিবারিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । উল্লাপাড়া পৌরসভার চর-শ্রীফলগাঁতী গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে ৫ কজি করে চাল ২কেজি আল, হাফ কেজি তেল, হাফ কেজি পিঁয়াজ, হাফ কেজি সোলা ও হাফ কেজি ডাল দেওয়া হয় । এ সময় আব্দুর রাজ্জাকের মেজো ছেলে ঝন্টু, সেজো ছেলে ব্যাংক কর্মকর্তা মোঃ রেজাউল করিম জুয়েল, ভাতিজা-কিবরিয়া ও আব্দুল হালিম উপস্থিত থেকে এ ত্রান বিতরন করেন ।