শিরোনামঃ
নিউজরুম ২৫-০৪-২০২০ ০৪:১৬ অপরাহ্ন |
নেত্রকোনার দুর্গাপুরে দুই সহোদর বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় পুকুরে বিষয় ঢেলে পোনা মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে পুকুরে বিষ দিয়ে পোনা মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় ভূক্তভোগী শাহাদাৎ হোসেন বাদি হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে। এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও লিখিত বিবরণে জানা যায়, উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নজরুল ইসলামের দুই কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছিল একই গ্রামের আমের আলীর পুত্র আবু সাঈদ (২৫)। উত্যক্তের বিষয়টি পরিবারে জানানো হলে বখাটে যুবককে প্রাথমিকভাবে নিষেধ করা হয়। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে আবু সাঈদ। পরে এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে গ্রাম্য শালিসে আর বিরক্ত করবেনা বলে সিদ্ধান্ত হয়।
এর জের ধরেই ওই পরিবারের ক্ষতি সাধনের চেষ্টা করে আসছে যুবক। গত বুধবার রাতে পুকুরে রেনু থেকে ফোটানো কার্প জাতীয় মাছের পোনা বিষ ঢেলে মেরে ফেলে। বিভিন্ন প্রজাতির মাছের নয় লাখ পোনা মরে পানির উপরে ভেসে উঠে। এতে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি সাধন করেছে এ চক্রটি। খবর পেয়ে পরদিন মৎস্য অফিসের লোকজন পানি ও মাছ পরীক্ষা করে। বিষ প্রয়োগে মাছের পোনা মারা গেছে বলে জানান মৎস্য কর্মকর্তা। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বর ও চেয়ারম্যানকে অবগত করেও কোন সুফল মেলেনি।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, আমি বিষ ঢেলে মাছের পোনা মেরে ফেলার ঘটনাটি শুনেছি। ওরা আসলেই উশৃঙ্খল প্রকৃতির লোক। ওদের আইনের আওতায় আনা উচিত।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনার সাতে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com