বেলকুচিতে কর্মহীনদের মাঝে মীর মোশারফ হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)
০৪ মে, ২০২৬ ০১:৫৩ পূর্বাহ্ন

  

বেলকুচিতে কর্মহীনদের মাঝে মীর মোশারফ হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-০৪-২০২০ ০৩:৪০ অপরাহ্ন
বেলকুচিতে কর্মহীনদের মাঝে মীর মোশারফ হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৯ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে নিজস্ব অর্থয়নে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকার ববনানী থানা আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক মীর মোশারফ হোসেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার চালা বাজার থেকে মীর মোশারফ হোসেনের পক্ষে তার ছোট ভাই বেলকুচি পৌর আওয়ামীলীহের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বেলকুজি সরকারী কলেজের সাবেক ভিপি মীর সেরাজুল ইসলামের মাধ্যমে উপজেলার বিভিন্নস্থানের ৯শত কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ তৈল ও ১ কেজি ডাউল খাদ্য সামগ্রী বিতরণ করেন। মীর সেরাজুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার বড় ভাই বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেনের নিজস্ব অর্থয়নে কর্মহীনদের মাঝে দুর্যোগ মোকাবেলায় সহায়তা দিয়ে যাচ্ছে। তবে এখানেই শেষ নয় দেশের এমন পরিস্থিতি চলমান থাকলে আমরা সবসময় অসহায়দের পাশে থাকবো। আপনারা শুধু নিজেরা সচেতন হয়ে নিজ নিজ ঘরে অবস্থান করুন। যাতে করে এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-০৪-২০২০ ০৩:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com