উল্লাপাড়ার চড়িয়া গণহত্যা দিবস আজ
২৯ এপ্রিল, ২০২৬ ০১:২০ অপরাহ্ন

  

উল্লাপাড়ার চড়িয়া গণহত্যা দিবস আজ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-০৪-২০২০ ১১:০১ পূর্বাহ্ন
উল্লাপাড়ার চড়িয়া গণহত্যা দিবস আজ
উল্লাপাড়া প্রতিনিধিঃ আজ ২৫ এপ্রিল উল্লাপাড়ার চড়িয়া গণহত্যা দিবস । ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে এইদিনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া গ্রামে ঘাতক পাকবাহিনীর হাতে মোট ১শ ৮জন নিহত হন। সেদিন নগরবাড়ি মহাসড়ক থেকে প্রায় দেড়কিলোমিটার ভিতরে চড়িয়া গ্রামে ঢুকে পাক হানাদার বাহিনী ১শ ৮ জন সাধারণ গ্রামবাসীকে নির্মম ভাবে হত্যা করে।পাকবাহিনীর হাতে চড়িয়া মধ্যপাড়া গ্রামের ৩৬ জন, চড়িয়াকালিবাড়ীর ২৬ জন, চড়িয়া দক্ষিণপাড়ার ১৮ জন, পাটধারীর ২২ জন, চড়িয়া কান্দিপাড়া ৪ জন, হাবিবপুরের ১জন ও কামারপাড়ার ১ জন নিহত হন । চড়িয়া গ্রামের একাধিক প্রবীণ ব্যক্তি জানান সেদিন পাকবাহিনীর হাতে নিহতদেরকে চড়িয়া গ্রামের বিভিন্ন স্থানে কবর দেওয়া হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর নিহতের স্মরণে চড়িয়ায় একটি শহীদ মিনার স্থাপন করা হয়। এর পর সেখানে নিহতের নামের একটি তালিকা স্তম্ভ করা হয়েছে। স্থানীয় চড়িয়া জন কল্যাণ সমিতি আয়োজনে সেখানে নিহতদের স্মরণে কোরআনখানী, মিলাদ মাহফল ও দোয়া আনুষ্ঠিত হয় ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০৪-২০২০ ১১:০১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com