বেলকুচিতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দিলেন আলহাজ রহমত আলী সরকার ফাউন্ডেশন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৪-২০২০ ০৮:২৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দিলেন আলহাজ রহমত আলী সরকার ফাউন্ডেশন
জহুরুল ইসলাম:
করোনাভাইরাসের প্রভাবে প্রায় ১ মাস ধরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁত পল্লীতে কর্মহীন এ শিল্পের সাথে জড়িত শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। গত দুই সপ্তাহ ধরে আলহাজ রহমত আলী সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন পেশার কর্মহীন গরীব দুস্থ্য ৭শ পরিবারে রাতে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হচ্ছে চাল, ডাল, তেল, লবন, আলু, পেয়াজ ও ময়দা।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মুকুন্দগাতী হাজী রহমত আলী সরকার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে কর্মহীন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ৭শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ আলতাব হোসেন সরকারের জোষ্ঠ পুত্র রহমত গ্রুপের পরিচালক আলহাজ লাতিফুল বারি মামুন সরকারের পক্ষে হাজী ওয়াজেদ আলী, সাব্বির আহম্মেদ সরকারসহ একদল সেচ্ছাসেবী তরুনরা।
আলহাজ লাতিফুল বারি মামুন সরকার জানান, নিজ নিজ যায়গা থেকে সামর্থ্যবানরা যদি অভাবীদের পাশে দাড়ায় তাহলে ভয়াবহ এ দুর্যোগে একটু হলেও খেটে খাওয়া মানুষের উপকার হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৪-২০২০ ০৮:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 398 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ