শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৪-২০২০ ০১:১৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে গাজীপুর থেকে ফেরত আসা ৭ জন শ্রমিক সহ ৮ জনের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমূনা সংগ্রহ করা হয়েছে।
গতকাল তাড়াশ হাসপাতালের ৪ সদস্যের একটি টিম বারুহাঁস ইউনিয়নের দীঘুরিয়া গ্রামের শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের নমূনা সংগ্রহ করেন।
নমুনা সংগ্রহের বিষয়টি তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন মিঞা শোভন নিশ্চিত করেছেন।
যাদের নমূনা সংগ্রহ করা হয়েছে তারা হলেন , উপজেলার বারুহাঁস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের আবুল জাশার (৪০) ও তার স্ত্রী জামেলা খাতুন (৩৫) , সাদ্দাম হোসেন (৩০) ও তার স্ত্রী জলি খাতুন (২৫) , ছেলে বায়োজিদ (১০) , আরিফুল (৪০) ও তার স্ত্রী মিলি খাতুন (৩০) এবং কুসুম্বী গ্রামের আরেকজন সহ মোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার তারা গাজিপুর থেকে নিজ গ্রামের বাড়ি আসেন। এজন্য এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে তাদের শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা নিশ্চিত হতে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা সংগ্রহ প্রসঙ্গে তাড়াশ হাসপাতালে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বলেন, ওই ৮ জনের নমূনা সংগ্রহের পরে তাদের শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। আগামী ২-৩ দিনের মধ্যে ফলাফলও পাওয়া যাবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com