হাটিকুমরুলে আহত শিশু সুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
০৪ মে, ২০২৬ ০২:২৬ পূর্বাহ্ন

  

হাটিকুমরুলে আহত শিশু সুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৪-০৪-২০২০ ০৫:৪৭ পূর্বাহ্ন
হাটিকুমরুলে আহত শিশু সুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
জি,এম স্বপ্না : সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরে পিক-আপ গাড়ীর ধাক্কায় আহত শিশু সুজন (৭) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া সজিমেক হাসপাতালে মারা গেছে। শিশু সুজন সলঙ্গা থানার গোয়ালবাড়ী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খায়রুল ইসলাম জানান, বুধবার দুপুরে শিশু সুজন হাটিকুরুল রোড গোলচত্তরে রাস্তা পার হওয়ার সময় একটি পিক-আপ গাড়ী তাকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক পিক-আপ গাড়ীটিকে পুলিশ আটক করলেও পালিয়ে যাবার কারনে চালককে আটক করা সম্ভব হয়নি।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-০৪-২০২০ ০৫:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 252 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com