বেলকুচির দৌলপুরের বিভিন্ন গ্রামে সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রী
০৪ মে, ২০২৬ ০৩:০১ পূর্বাহ্ন

  

বেলকুচির দৌলপুরের বিভিন্ন গ্রামে সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৩-০৪-২০২০ ১১:৪০ অপরাহ্ন
বেলকুচির দৌলপুরের বিভিন্ন গ্রামে সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রী
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় করোনা মহামারীতে কর্মহীন অসহায় দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নিজস্ব নগদ অর্থ সহায়তা করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও তার সহধর্মিনী সুমা বিশ্বাসের। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে থেকে রাত পর্যন্ত দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে নিম্ন আয়ের কর্মহীন মানষের মাঝে প্রায় ২ লক্ষাধিক নগদ অর্থ সহায়তা করেন তারা। এসময় জনগণকে সরকারের সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান এই পপ্রতিবেদককে বলেন, সরকারের পাশা-পাশি আমার ও আমার স্ত্রী সুমা বিশ্বাসের ব্যাক্তিগত তহবিল থেকে সাধ্যমতো অসহায় কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে কর্মহীন পরিবারের খোঁজখবর নিয়ে সহায়তা করছি। যতদিন দেশের এমন পপরিস্থিতি থাকবে ততদিন আমার সাধ্যমতো ত্রাণ এবং নগদ অর্থ সহায়তা অব্যহত আছে এবং থাকবে। এ এলাকার যারা বিত্তবান তারা যেন এই মহামারীতে সাধ্যমতো অসহায়দের পাশে দাড়িয়ে সাহায্য করে এমন আহব্বান করেন। করোনা মহামারীতে তাঁত সমৃদ্ধ ও তাঁতের সাথে সংশ্লিষ্ট বেলকুচি উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ অর্ধাহারে অনাহারে দিন পার করছে। আমি অর্থ সহায়তা গ্রামে গ্রামে হেটে দুস্থ অসহায়দের নগদ সহায়তা করছি। অর্থ সহায়তা কালে উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত থেকে সহযোগীতা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-০৪-২০২০ ১১:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 223 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com