সলঙ্গায় সমাজ সেবক শাহীন খানের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ
০৪ মে, ২০২৬ ০১:২০ পূর্বাহ্ন

  

সলঙ্গায় সমাজ সেবক শাহীন খানের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৩-০৪-২০২০ ০৮:১৫ অপরাহ্ন
সলঙ্গায় সমাজ সেবক শাহীন খানের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ
সলঙ্গা প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের অন্যান্য স্থানের ন্যায় সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার বর্তমান সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নেও চলছে লক ডাউন। এতে এলাকায় কর্মহীণ ও ঘর বন্দী হয়ে পড়েছে খেটে খাওয়া, হতদরিদ্র,অসহায় অনেক মানুষ। তাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের,,, গ্রামের এ সব কর্মহীণ, হতদরিদ্র মানুষদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন ৮ নং ওয়ার্ডের রশিদপুর গ্রামের তরুণ সমাজ সেবক, আগামী দিনে ৮ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী জনাব শাহীন খান এর নিজস্ব অর্থায়নে এলাকার মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। বৃহ:বার সকাল ১১ টায় উক্ত ওয়ার্ডের রশিদপুর গ্রামের দেড় শতাধীক গরীব,দু:স্থদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীণরা এ চাল,ডাল সহ অন্যান্য সামগ্রী গ্রহন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-০৪-২০২০ ০৮:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com