শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৪-২০২০ ০২:২৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় না রেখে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। সামাজিক দুরুত্ব বজায় না রাখার কারণে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে টিসিবির পণ্য কমদামে পাওয়ায় জনসাধারণের মাঝে স্বস্তি ফেরে। বুধবার ও বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া বাজার গুলিস্তানে এই টিসিবির পণ্য বিক্রি শুরু করলে মুহূর্তে জনসাধারণের উপচে পড়া জমে যায়। সামাজিক দুরত্ব বজায় না রেখে ঝুকিপূর্ণভাবে টিসিবির পণ্য ক্রয়ে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
কিন্তু সামাজিক দুরুত্ব না মানার ফলে বাড়ছে করোনা ঝুঁকি। করোনা মোকাবিলা এবং রমজান মাসকে সামনে রেখে জনসাধারন টিসিবির পণ্য কিনতে এমন ভিড় করছে। ঝটলা সৃষ্টি করে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করায় এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লাপাড়ায় টিসিবির ১ হাজার কেজি চিনি, ১ হাজার লিটার তেল,৫শ কেজি ছোলা,২শ কেজি ডাউল এবং ৭০ কেজি খেজুর বরাদ্দ পেয়েছে। এই সুবিধাভোগী ২শ জন ৫ কেজি করে তেল,৫০০ জন পাবে ৪ কেজি করে চিনি, ২ কেজি করে ছোলা ২৫০ জন, ১ কেজি করে ডাউল ২শ জন এবং ১ কেজি খেজুর পাবে ৭০ জন।
উল্লাপাড়া টিসিবির ডিলার গৌতম দত্ত জানান, কমদামে পণ্য পাওয়ায় লোকজনের উপচে পড়া ভীড়, সবাইকে অনুরোধ করলেও কেউ সামাজিক দুরুত্বের বিষয়টি মানছেন না। তিনি আরো জানান, এমন পরিস্থিতিতে পুলিশকে জানানো হলে পুলিশ টিসিবির পণ্য ক্রয় কেন্দ্রে আসলে অবস্থা স্বাভাবিক হয়। পুলিশ চলে গেলে আবারও পূর্বের অবস্থায় রুপ নেয়
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com