উল্লাপাড়ায় চুরি হওয়া মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশের বিশেষ টিম
২৯ এপ্রিল, ২০২৬ ০১:২৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় চুরি হওয়া মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশের বিশেষ টিম

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০৪-২০২০ ০৯:৩৭ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় চুরি হওয়া মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশের বিশেষ টিম
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) চুরি,ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করতে বিশেষ টিম গঠন করেছে। এতে জনসাধারণের কাছ থেকে চুরি অথবা ছিনতাই হওয়ার মোবাইলের বৈধ্য কাগজপত্র থাকলেই পুলিশের সহযোগিতায় ফিরে পাওয়া সম্ভব হবে। উল্লাপাড়া মডেল থানার চুরি যাওয়া মোবাইল উদ্ধারের বিশেষ টিম গঠনের ৩ দিনের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে চুরি হওয়া মোবাইলের অবস্থান নির্নয় করে ১০ টি স্মার্টফোন উদ্ধার এবং এর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।এরসাথে মোবাইল চুরি সিন্ডিকেটের সাথে জড়িত মোঃ নজরুল ইসলাম (নজু) কে গ্রেফতার করা হয়।এসময় গ্রেফতারকৃতর কাছ থেকে ৩ টি চোরাই মোবাইল পাওয়া যায়। নজরুল ইসলাম উপজেলার সলংগা ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) জানান চুরি অথবা ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করতে মডেল থানায় বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রযুক্তির সাহায্যে চুরি ছিনতাই হওয়া মোবাইলের অবস্থান নির্নয় করে উদ্ধার এবং চোর কে গ্রেফতার করতে মডেল থানা পুলিশের এই বিশেষ টিম সক্ষম হয়েছে। তিনি আরো জানান কারর মোবাইল চুরি অথবা হারিয়ে গেলে থানায় যোগাযোগ করলে উদ্ধার করা সম্ভব হবে। প্রসঙ্গতঃ গত ২০ তারিখে উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়ের নিকটতম আত্মীয়র মোবাইল চুরি হওয়ার পর তাৎক্ষণিকভাবে মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ কে জানানো হয় এবং এই মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর ৩ ঘণ্টার মধ্যে মডেল থানা টিম মোবাইল টি উদ্ধার করে এর মালিককে হস্তান্তর করেছে।।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৪-২০২০ ০৯:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 483 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com