বেলকুচিকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন
২৫ এপ্রিল, ২০২৬ ০১:২৯ পূর্বাহ্ন

  

বেলকুচিকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৪-২০২০ ০৯:২৩ অপরাহ্ন
বেলকুচিকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন
জহুরুল ইসলাম: করোনা ভাইরাস (কেভিড-১৯) সংক্রমন রোধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাকে লকডাউনের ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনা (ভুমি) ও ভারপাপ্ত নির্বাহী কর্মকতা মোহাম্মদ রহমতুল্লাহ এক জরুরি বৌঠকে এই সিদ্ধান্ত হয়। জানাযায়, সিরাজগঞ্জ জেলায় প্রথম বেলকুচিতে করোনা রোগী সনাক্ত হয়। এরপরও এই উপজেলার মানুষের অবাদ বিচরণ রোধ হয়নি। তাই মানুষেকে ঘরমুখী করতে ও করোনা ভাইরাস সংক্রামিত না হয় এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া প্রর্যন্ত লকডাউনের ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন। এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লা এই প্রতিবেদককে জানান, সাম্প্রতিক সময়ে বেলকুচিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত ও বহিরাগত মানুষদের প্রতিহত করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যাতে এই রোগ বেশি বিস্তার না করতে পারে। বিশেষ করে যারা বাহির থেকে আগমন করেছেন। তাদের দ্ধারা এই ভাইরাস সংক্রামিত হতে পারে। তাই আজকের বৈঠকে সকলের সন্মতিক্রমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে লকডাউন কার্যকর করা হবে। এসময় আমি এই উপজেলার মানুষকে বিনা কারণে বাহিরে আসা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করছি। এই লকডাউন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া এই লগডাউনে প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবী কমিটি ঘঠন করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৪-২০২০ ০৯:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1036 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com