কামারখন্দে কৃষিতে সময় ও খরচ কমাতে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর।
২৩ অক্টোবর, ২০২৬ ০৯:০৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে কৃষিতে সময় ও খরচ কমাতে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর।

মোঃ খায়রুল ইসলাম
২২-০৪-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন
কামারখন্দে কৃষিতে সময় ও খরচ কমাতে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর।
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে কৃষিতে সময় ও খরচ কমাতে উচ্চমান সম্পন্ন কম্বাইন হারভেষ্টার হস্তান্তর করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে সরকারি কৃষি উন্নয়ন সহায়তার ২০১৯-২০ অর্থ বছরের আওতায় ৫০ ভাগ ভর্তুতিকে উপজেলার ছোট ধোপাকান্দি গ্রামের মনিরুল ইসলামের কাছে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার বিতরণ করছে। মনিরুলকে আমরা যে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর করেছি তার বাজার মূল্য ২৭ লক্ষ ৫০ হাজার টাকা। এই যন্ত্রটি ব্যবহারে একদিকে খরচ কমবে অন্যদিকে সময় সাশ্রয়ী হবে।

মোঃ খায়রুল ইসলাম ২২-০৪-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com