উল্লাপাড়ায় করোনা আক্রান্ত যুবক হোম কোয়ারান্টাইনে সুস্থ আছেন
২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা আক্রান্ত যুবক হোম কোয়ারান্টাইনে সুস্থ আছেন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২২-০৪-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা আক্রান্ত যুবক হোম কোয়ারান্টাইনে সুস্থ আছেন
উল্লাপাড়া প্রতিনিধিঃ করোনার জীবাণু শরীরে থাকলেও এখনও বেশ সুস্থ আছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া গ্রামের সেই তরুণ পোশাককর্মী। বুধবার দুপুরেও স্বাভাবিকভাবেই নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। ইউপি চেয়ারম্যান জানান ওই যুবকসহ পরিবারের সবাই কে হোম কোয়ারান্টাইন রাখা হয়েছে এবং তাদের বাড়িতে খাবারদাবার সবকিছুই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি আসেন ওই তরুণ। পরে তার নমুনা সংগ্রহ করে মঙ্গলবার পরীক্ষার পর পজেটিভ হওয়ায় তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তার রোগপ্রতিরোধ ক্ষমতা বেশ শক্তিশালী হওয়ায় সুস্থ আছেন তিনি। তিনি জানান, তার পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। রাজশাহী বিভাগীয় করোনা শনাক্তকরণ বিশেষজ্ঞ দলের প্রধান ডা. লিয়াকত আলীর নেতৃত্বে একটি দলের শনিবার উল্লাপাড়ার কাজিপাড়া গ্রামে আসার কথা। তখন দ্বিতীয় দফা ওই রোগীর নমুনা পরীক্ষা করা হবে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, জেলা স্বাস্থ্য বিভাগ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে কাজিপাড়া গ্রামসহ পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রাতেই ওই রোগীর বাড়ি ও তার স্বজনদের বাড়িতে লাল পতাকা টানিয়ে চিহ্নিত করা হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর ৩৪টি নমুনা পরীক্ষার ফল এসেছে। উল্লাপাড়ার পোশাক কর্মীর নমুনা পজেটিভ এবং বাকিগুলোর নেগেটিভ এসেছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৮২টি নমুনা পরীক্ষা করে দুথটি পজেটিভ পাওয়া গেছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০৪-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1059 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com