শাহজাদপুরে তারেক রহমানের নির্দেশে ডক্টর এম এ মুহিতের খাদ্য সামগ্রী বিতরণ খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে তারেক রহমানের নির্দেশে ডক্টর এম এ মুহিতের সার্বিক সহযোগিতায় বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে অসহায় দরিদ্র, কর্মহীন তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, শাহজাদপুর উপজেলা বিএনপির আহবায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন নেতাকর্মীদের দিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রথম পর্যায়ে উপজেলার ৯টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। দরিদ্র, কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী মধ্যে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেন হিরু , যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির আহবায়ক প্রফেসর মো. আবু শামীম, সদস্য সচিব মো. আব্দুল আজিজ, আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান সজল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।