তিন লাখ সদেস্যের ফেইসবুক গ্রুপ 'আমাদের সিরাজগঞ্জ'
২৪ এপ্রিল, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

  

তিন লাখ সদেস্যের ফেইসবুক গ্রুপ 'আমাদের সিরাজগঞ্জ'

অনলাইন নিউজ এডিটর
২১-০৪-২০২০ ১০:২৭ অপরাহ্ন
তিন লাখ সদেস্যের ফেইসবুক গ্রুপ 'আমাদের সিরাজগঞ্জ'

ইবনে রেজওয়ান রাজু, স্টাফ করেস্পন্ডেন্টঃ ফেইসবুকের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সকল মানুষদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখতে ২০১৫ সালে গঠিত “আমাদের সিরাজগঞ্জ” ফেইসবুক গ্রুপটি তিন লাখ সদস্যের মাইলফলক স্পর্শ করেছে।

আমাদের সিরাজগঞ্জ ফেইসবুক গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গ্রুপ পরিচালনাকারী একাধিক এডমিন ও মোডারেটরা জানান, আমাদের সিরাজগঞ্জ ফেইসবুক গ্রুপ এবং আমাদের সিরাজগঞ্জ ফেইসবুক পেজের মাধ্যমে মোট তিন লক্ষাধিক সদস্য সার্বক্ষণিক সিরাজগঞ্জ জেলার সমস্ত খবরা-খবর ঘরে বসে পেয়ে যাচ্ছেন। এডমিন প্যানেলের পক্ষ থেকে গ্রুপটিকে বরাবরের মত স্বচ্ছ, ধর্মীয় উষ্কানীমুক্ত ও রাজনীতিমুক্ত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিম ২০১৫ সাল থেকে অনলাইনে সিরাজগঞ্জ বিষয়ক ঐতিহাসিক তথ্য ও সাম্প্রতিক ঘটে যাওয়া খবর শেয়ারের পাশাপাশি ২০১৬ সাল থেকে অফলাইনে সিরাজগঞ্জে উন্নত বাস ও ট্রেন এর জন্য মানববন্ধন, বন্যার্তদের ত্রাণ বিতরণ, শীতকালে শীত বস্ত্র বিতরণ এবং বাৎসরিক ঘুড়ি উৎসবের মত আয়োজন করে আসছে।


অনলাইন নিউজ এডিটর ২১-০৪-২০২০ ১০:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 769 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com