উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্ত পুরো উপজেলা লক ডাউন ঘোষণা
২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্ত পুরো উপজেলা লক ডাউন ঘোষণা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০৪-২০২০ ০৮:৪১ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্ত পুরো উপজেলা লক ডাউন ঘোষণা
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হযরত আলী (২২) নামে এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।সে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। হযরত আলী নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন ।গত ১৬ তারিখে করোনা উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন। এরপর ১৮ এপ্রিল হোম কোয়ারান্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার (২১ এপ্রিল) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করে জানান হযরত আলীর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান এই প্রথম উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৪-২০২০ ০৮:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6769 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com