কামারখন্দে ১০টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারের লাইসেন্স বাতিল
১৫ মে, ২০২৬ ০২:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে ১০টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারের লাইসেন্স বাতিল

মোঃ খায়রুল ইসলাম
২১-০৪-২০২০ ০৮:৩৩ অপরাহ্ন
কামারখন্দে ১০টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারের লাইসেন্স বাতিল
খাইরুল ইসলামঃ কামারখন্দে খাদ্যবান্ধব ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ডিলারের লাইসেন্স বাতিল করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল ) বেলা বারটার দিকে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম র্যাব-১২ সদস্যদের নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচী অভিযান পরিচালনা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত উপস্থিত ছিলেন। কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ভদ্রঘাট ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার সম্রাট বিপ্লব খান রাজিবের বিরুদ্ধে সোনেকা বেগম নামে একজন মহিলা অভিযোগ করেন তার কার্ডের চাল অন্যজন পেয়েছে। অভিযোগের প্রেক্ষিতে খাদ্যবান্ধব কর্মসূচীর ২০১৭ সালের ৫.৮ ধারা মোতাবেক ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

মোঃ খায়রুল ইসলাম ২১-০৪-২০২০ ০৮:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 699 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com