শাহজাদপুরে প্রফেসর ড. এমএ মুহিতের পক্ষে ৩ হাজার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো উপজেলা বিএনপি
০৪ মে, ২০২৬ ০৪:০৫ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে প্রফেসর ড. এমএ মুহিতের পক্ষে ৩ হাজার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো উপজেলা বিএনপি


২১-০৪-২০২০ ০৬:০১ অপরাহ্ন
শাহজাদপুরে প্রফেসর ড. এমএ মুহিতের পক্ষে ৩ হাজার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো উপজেলা বিএনপি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রফেসর ড. এমএ মুহিতের পক্ষ থেকে শাহজাদপুরে উপজেলার পৌর এলাকার ৯ টি ওয়ার্ডসহ ১৩ টি ইউনিয়নের ৩ হাজার অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শাহজাদপুরের অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে এ ত্রাণ পৌঁছে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে অংশ নেন শাহজাদপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র আহবায়ক প্রভাষক আবু শামীম, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, বিএনপি নেতা এ্যাড. রায়হান উদ্দিন, মাহমুদুল হাসান সজল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, যুবদল নেতা মোঃ মাসুম রানা, ছাত্রদল নেতা বাচ্চু, বখতিয়ার, জুয়েল প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এ ত্রাণ বিতরণ কাজে অংশ নেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু ও মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, ‘অতীতেও যে কোন দুর্যোগে শাহজাদপুরের খেটে খাওয়া মেহনতী অসহায় মানুষের পাশে আমরা সাধ্যমতো দাঁড়িয়েছি। তেমনি করোনা ভাইরাসের ক্রান্তিকালেও আমরা শাহজাদপুরের দুঃস্থ্য মানুষের পাশে রয়েছি। ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।’
অপরদিকে, করোনা ভাইরাসের ক্রান্তিকালে দীর্ঘদিন কর্মহীন হয়ে মানবেতর দিনযাপন করা অসহায় মানুষেরা ত্রাণ পেয়ে উদ্যোক্তা প্রফেসর ড. এমএ মুহিতসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


২১-০৪-২০২০ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 344 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com