তাড়াশে অগ্নিকান্ডে শিক্ষকের ঘর পুড়ে গেছে
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০৪-২০২০ ০৫:২৯ অপরাহ্ন
|
|
তাড়াশে অগ্নিকান্ডে শিক্ষকের ঘর পুড়ে গেছে
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে শিক্ষক পরিবারের বসত বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৫ লাখ টাকার মুল্যের সম্পদের ক্ষতি হয়েছে। সোমবার রাতে উপজেলার সদরের পুর্বপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই পাড়ার শিক্ষক রাবেয়া খাতুনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের ২টি ঘর ও ঘরে রাখা আসবাবপত্র, ইলেকট্রনিক সহ মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ৫ লাখ টাকা মুল্যের সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান ওই শিক্ষক।
আগুন লাগার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন । বিষয়টি তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্ট্রেশনের লিডার আব্দুলাহ আল মাহমুদ নিশ্চিত করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৪-২০২০ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 226 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ