বাড়ির সীমানা নিয়ে মারপিটে নিহত-১
১৫ মে, ২০২৬ ০২:৫৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বাড়ির সীমানা নিয়ে মারপিটে নিহত-১

আব্দুল জলিল
২১-০৪-২০২০ ০৪:৫৭ অপরাহ্ন
বাড়ির সীমানা নিয়ে মারপিটে নিহত-১
কাজিপুর প্রতিনিধি ঃ বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে আলেয়া বেগম (৬৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার মরদেহ সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান ‘প্রতিপক্ষ আব্দুল মালেকের সাথে আব্দুল হাকিমের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় হাকিমের সাথে মালেকের ঝগড়া বাধে। এক পর্যায়ে আলেয়া বেগম ঝগড়া থামাতে গেলে মালেক তার উপর চড়াও হয়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। রাতে হাসপাতালে নেবার পথে আলেয়া মারা যায়। এ ব্যাপারে নিহতের পুত্র আলামিন বাদী হয়ে থানায় মামলা করেছে।

আব্দুল জলিল ২১-০৪-২০২০ ০৪:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com