চৌহালীর খাষপুখুরিয়া ইউপিতে চাল বিতরণ
২৭ জুন, ২০২৬ ০৩:০২ পূর্বাহ্ন

  

চৌহালীর খাষপুখুরিয়া ইউপিতে চাল বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২১-০৪-২০২০ ০৩:৫৪ অপরাহ্ন
চৌহালীর খাষপুখুরিয়া ইউপিতে চাল বিতরণ

চৌহালী প্রতিনিধিঃ  করোনাভাইরাস কোভিড-১৯ দুর্যোগ ক্ষতিগ্রস্থ অসহয়াত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার  সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের ১৯০ জন মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদ মোকারভাঙ্গা কার্যালয়ের সামনে যমুনা নদী বেষ্ঠিত দুর্গম চরাঞ্চলসহ ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো, গিয়াসউদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মো, ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু দাউদ সরকার,  খাষপুকুরিয়া ইউনিয়নের সচিব আঃ কাদের মিলন, ভিএম উচ্চ বিদ্যারয়ের সহকারি শিক্ষক মো, বোরহান উদ্দিন সরকার, মো, নজরুল ইসলামসহ পরিষদের সদস্য ও গ্রাম পুলিশরা। চৌহালীর নদী ভাঙ্গা ও করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলা এবং মাহে রমজানকে গিরে ভাঙ্গা-গড়া মানুষ চাল পেয়ে খুবখুশি।

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২১-০৪-২০২০ ০৩:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com